ই-কমার্স (E-commerce) হলো ইংরেজি Electronic Commerce-এর সংক্ষিপ্ত রূপ। সহজ কথায়, ইন্টারনেট বা কোনো ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য, সেবা বা তথ্য কেনাবেচা এবং এ সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়াকেই ই-কমার্স বলা হয়।
এখানে ক্রেতা ও বিক্রেতাকে সরাসরি সশরীরে উপস্থিত হতে হয় না। ল্যাপটপ, স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে যেকোনো স্থান থেকে ঘরে বসেই ব্যবসা পরিচালনা ও কেনাকাটা করা যায়।
ই-কমার্সের প্রধান সুবিধাসমূহ:
২৪/৭ কেনাকাটার সুবিধা: ই-কমার্স ওয়েবসাইট বা অনলাইন শপগুলো দিন-রাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।
ভৌগোলিক সীমানাহীন ব্যবসা: যেকোনো প্রান্ত থেকে দেশের বা বিদেশের যেকোনো জায়গার ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।
কম খরচ: একটি শারীরিক (Physical) শোরুম বা দোকান দিতে যে পরিমাণ অগ্রিম, ভাড়া বা ডেকোরেশন খরচ হয়, অনলাইন ব্যবসায় সেই খরচ অনেক কম।
সহজ পেমেন্ট ব্যবস্থা: ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি বিকাশ, রকেট, নগদ বা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা যায়।
আপনার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হোক এখান থেকেই...
Full Curriculum
সম্পূর্ণ কোর্স মডিউল
E-Commerce with Freelancing —এই কোর্সের সম্পূর্ণ সিলেবাস